সব
facebook apsnews24.com
নীল ভাত কেন খাবেন? - APSNews24.Com

নীল ভাত কেন খাবেন?

নীল ভাত কেন খাবেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে নীল ভাত সম্পর্কে অনেকেই জানছেন। খুব একটা পরিচিত না হওয়ায় এ ভাত দেখে অনেকে অবাক হন।

এশিয়া মহাদেশের বিখ্যাত খাবার বলা হয়ে থাকে ব্লু রাইস বা নীল ভাতকে। আদিকাল থেকে এর প্রচলন।

জি নিউজ জানায়, সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের হাত ধরে সামাজিক মাধ্যমে বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে এই ভাত।

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের খুবই পছন্দ নীল ভাত। যারা ফিগার নিয়ে খুব চিন্তিত, তারা ভাতের নাম শুনে মাথা নাড়লেও, নীল ভাতে না করেন না। নীল ভাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট।

অনেকেই হয়তো মনে করছেন বিশেষ কোনো চাল থেকে এ ভাত হয় কী না। আসলে সেরকম কিছু না। মূলত অপরাজিতা ফুল থেকে নীল রঙের যোগান হয়।

প্রথমে ১০ থেকে ১৫টি অপরাজিতা ফুলকে ভালো করে ব্লেন্ড করে রস বের করুন। তারপর ভাত তৈরি করার পর পানিতে অপরাজিতার সেই নীল রস ঢেলে দিন। আরও বেশ কিছুক্ষণ ফোঁটান। খেয়াল রাখতে হবে ভাত যে গলে না যায়।

মাছ, মাংস, তরকারি বা সালাদ যে কোনো কিছু দিয়েই খেতে পারেন নীল ভাত। তবে স্বাস্থ্য সচেতনরা হালকা ডিসই বেছে নেবেন। নীল ভাত আপনার শরীর থেকে টক্সিন বের করে দেবে। যা ত্বকের জন্য খুবই উপকারী।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ