সব
facebook apsnews24.com
চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার - APSNews24.Com

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আসাদুজ্জামান আসাদঃ
অদ্য ০৯/০২/২০২১খ্রিঃ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় কক্সবাজার ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজের কাছের একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ০৭ (সাত) বস্তা ইয়াবা (মাদক) উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২০(কাট) X৭=১৪০ কার্টুন এ সর্বমোট ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া গেছে যাহা স্থানীয় জনগন ও সাংবাদিকগনের সামনেই গননা করা হয়।

উক্ত অভিযানে মাদক কারবারে জড়িত দুই ব্যাক্তি ০১। জহরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭), পিতা- মোঃ নজরুল ইসলাম, ০২। নূরুল আমিন প্রকাশ বাবু (৫৫), পিতা-মোজাফ্ফর, উভয় সাং-উত্তর নুনিয়াছড়া, থানা ও জেলা-কক্মবাজার’কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এই চালানের সাথে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। যতদূর জানা যায় এ যাবৎকালের সবচেয়ে বড় ইয়াবা চালান ( ১৪ লক্ষ পিস) এটি।আটককৃত দুইজনের মধ্যে একজন ইঞ্জিন চালিত নৌকা হতে নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল। ডিবি পুলিশের দুই জন সদস্য পাল্টা নদীতে লাফ দিয়ে সাঁতরে উলঙ্গ অবস্থায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।

পুলিশ সুপার, কক্সবাজার পুরো অভিযানটি নিজেই পরিচালনা ও তদারকি করেন।

  • 19
    Shares

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ