আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এরা সবাই এম্বুলেন্সের যাত্রী ছিলেন। মঙ্গলবার বিকাল ৪টায় কুষ্টিয়ার বিত্তিপাড়ার নিয়ত মোড়ে এ ঘটনা ঘটে।
ইবি থানার এসআই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ত মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ঝিনাদহগামী একটি এম্বুলেন্স বিএডিসির একটি ট্রাকর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হয়। এদের মধ্যে ৪জন পুরুষ এবং একজন নারী। গুরুত্বর আহত অবস্থায় আরো একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছেন বলেও জানান তিনি। এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। বিস্তারিত আসছে।


