সব
facebook apsnews24.com
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জন নিহত, গুরুতর আহত ২ - APSNews24.Com

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জন নিহত, গুরুতর আহত ২

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জন নিহত, গুরুতর আহত ২

কলাপাড়া উপজেলা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পাড় থেকে কাকড়া ফ্রাই এর দোকান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া (১৭) নামের একজন ক্যামেরাম্যান মারা গেছেন।

এ ঘটনায় আশংকাজনক অবস্থায় তার মা চানবানু বেগম (৫৫) ও তার ভাই আলী আকবরকে (১৬) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে কুয়াকাটা বেড়িবাঁধের বাইরে টুরিস্ট পুলিশ বক্সের পশ্চিম পাশে সি-বিচ সংলগ্ন মো. মোস্তফা মিয়ার ফিশ ফ্রাইয়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় তিনিও কমবেশি আহত হয়েছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সময় চানবানু, লাল মিয়া ও আলী আকবর ফিস ফ্রাইয়ের কাজ করছিল। ইতোমধ্যে জোয়ারে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ায় তাদের দোকানের সন্নিকটে পানি চলে আসে। ফলে তারা তাদের ভাসমান দোকান অন্য স্থানে স্থানান্তর করতে থাকে। কিন্তু আচমকা দোকানের সাথে থাকা অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে পানির মধ্যে পরে পানি বিদ্যুৎপরিবাহী হলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে তাদেরকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার লাল মিয়াকে (১৮) কে মৃত ঘোষণা করেন।

অপর দুইজন চানবানু ও আলী আকবরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

নীল ভাত কেন খাবেন?

নীল ভাত কেন খাবেন?

বরিশালে ধান সংগ্রহ ও খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য কর্মকর্তাদের মতবিনিময়

বরিশালে ধান সংগ্রহ ও খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য কর্মকর্তাদের মতবিনিময়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ