সব
facebook apsnews24.com
প্রান্তিক শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে লার্নাস এইড বাংলাদেশ'র যাত্রা শুরু - APSNews24.Com

প্রান্তিক শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে লার্নাস এইড বাংলাদেশ’র যাত্রা শুরু

প্রান্তিক শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে লার্নাস এইড বাংলাদেশ’র যাত্রা শুরু

ওয়ালিউল্লাহ ওয়ালিদ-
‘উন্নত বাংলাদেশের দিকে’ শ্লোগানে প্রান্তিক, অসহায় ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ও দক্ষ সংগঠক হিসেবে গড়তে যাত্রা শুরু করেছে ‘লার্নাস এইড বাংলাদেশ।’ শনিবার সকাল ৯ টার দিকে জলঢাকার টেংগনমারি বাজারে এক সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।

জানা যায়, সেমিনারে সংগঠনেরর লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। সংগঠনটি সামাজিক, অ্যাকাডেমিক, ক্যারিয়ার কাউন্সিলিং, ক্রিড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সামাজিক কর্মকান্ডের মধ্যে রক্ত নির্ণয়, মাদক বিরোধী কাউন্সিলিং, বৃক্ষরোপণ কর্মসূচি সহ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে বলে জানা গেছে।

সেমিনারে বিভিন্ন শ্রেনীর শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মুজাহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক হাবিবুল্লাহ খান, অফিস সমন্বয়ক রিদওয়ান উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ফারহান তানভীর রকে, সমাজসেবা সমন্বয়ক গোলাম আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো প্রান্তিক শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন প্রদান করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা এবং তাদের দক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংকটে মানবতার পাশে দাঁড়ানো।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ