তালহা জাহিদঃ উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদারের বাবা মরহুম মোঃ শামসুল হক সরদার’এর আত্মার মাগফিরাত কামনায় আজ ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে নিজ বাড়িতে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিতি ছিলেন বরিশাল ১ও২ আসনের সবেক সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। তিনি তার বক্তব্যে বলেন, ”এই মাটির সন্তান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার’এর বাবা’র মৃত্যুতে আওয়ামী পরিবার শোকাহত এবং আমরা সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন( আমিন)”।
এসময়ে উপস্থিতি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী’সহ ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ।


