সব
facebook apsnews24.com
পটুয়াখালী পৌরসভার একঘন্টার মেয়র হলেন জান্নাতুল - APSNews24.Com

পটুয়াখালী পৌরসভার একঘন্টার মেয়র হলেন জান্নাতুল

পটুয়াখালী পৌরসভার একঘন্টার মেয়র হলেন জান্নাতুল

পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের কাছ থেকে একঘন্টার জন্য দায়িত্ব গ্রহণ করে সফল ভাবে প্রতিকী মেয়রের দায়িত্ব পালন করেছেন জান্নাতুল (১৫) নামের কিশোরী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটুয়াখালী পৌরসভার কনফারেন্স রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখা।

পটুয়াখালী পৌরসভার অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহমদ ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার শিশু সাংবাদিক ও খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ও সে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের চরবলইকাঠী গ্রামের জাকির হোসেন হাওলাদারের একমাত্র কন্যা।

এসময় জান্নাতুল বলেন, আজকের এই প্রতিকি দায়িত্ব পালনের মাধ্যমে আমি একজন কিশােরী কন্যা শিশু হয়েও পটুয়াখালী পৌরসভার মত
একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পুরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছি।

এসময় তিনি পৌরসভার পক্ষ থেকে একজন গরীব মেধাবী শিক্ষার্থীরা জন্য একসেট বই হস্তান্তর করেন। পরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নে পৌর ভবনে স্টিকার লাগান।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, বর্তমানে পটুয়াখালী পৌরসভার অবকাঠামাে, পরিবেশ ও বিনােদন এবং সৌন্দর্য্য বর্ধনে ব্যাপক
কাজ চলমান। তবে পটুয়াখালী পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানী বা নির্যাতন এবং বৈষম্যহীন শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে কয়েকটি প্রস্তাব উপস্থান করেন।
১. যৌন হয়রানি ও শিশু বিবাহ মুক্ত পৌরসভা নিশ্চিত করা। ২. নারী ও নারী শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলােকে ও নির্জন স্থান গুলােকে দ্রুত সিসি ক্যামেরা আওতাঅন্তর্ভুক্ত করা ৩. নারী ও শিশু নির্যাতন বা উত্ত্যক্তকর প্রতিরাোধের জন্য পৌরসভায় অভিযােগ বক্স বসানাে এবং কাউন্সিলদের নেতৃত্বে র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা। ৪. নারী ও শিশু বন্ধব পৌরসভা ও পৌর জনপ্রশাসন নিশ্চিত করা ও নারী শিক্ষার উদ্যোগ ও প্রসারে কর্মসূচী গ্রহণ। ৫. নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনা করে, পরিবেশ সংরক্ষণে খাল, পুকুর ও জলাধার রক্ষা করা এবং সেগুলাে নারী ও শিশুদের বিচরনের সুযােগ সৃষ্ঠি করা।

মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে এরকম একজন কন্যা শিশু মেয়রে চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে। এরকম বয়সে আমরা ঠিক কথাও বলতে পারতাম না।

মেয়র আরও বলেন, আমরা পৌরসভাকে পর্যটন ও সৌন্দর্য ও নিরাপদ শহর গড়তে কাজ করছি। ইতি মধ্যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরও করা হবে। আজকে প্রতিকী মেয়রের সাহেবের দাবি ও সুপারিশ গুলো আমরা আমাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করবো এবং বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, পটুয়াখালী চেম্বার অব কমার্সে সিনিয়র সহসভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যার্নাজীসহ সকল গণমাধ্যম কর্মী, এনসিটিএফ জেলা সভাপতি তাসনিম বিনতে মনির, ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার হাসিবুর রহমান ও মেহেরুন সুলতানা, পৌরসভার কাউন্সিল ও কর্মকর্তা বৃন্দ।

গার্লস টেকওভার’ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যা শিশুরা সমান সুযােগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের-এমন বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে প্ল্যান
ইন্টারন্যাশনাল ।

এই কর্মসূচীর মাধ্যমে একজন কিশােরী, কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়, যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

  • 52
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে জামিন পেল ধর্ষক

ঝিনাইদহে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে জামিন পেল ধর্ষক

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

নীল ভাত কেন খাবেন?

নীল ভাত কেন খাবেন?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ