কলারোয়া পৌরসভার পক্ষ থেকে কলারোয়া আহছানিয়া মিশনের কর্মকর্তা বিপ্লব হোসেনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান বুলবুল।
বিশেষ অতিথি উপস্থিত আছেন প্যানেল মেয়র শেখ জামিল হোসেন,কাউন্সিলর রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলফাজ হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধা রানী বর্মণ, অন্যন্যদের মধ্যে উপজেলা সাংবাদিক পরিষদের সভা ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান,এস এম সোহরাওয়ার্দী হোসেন, বদলী জনিত কারনে সদ্যবিদায়ী আহছানিয়া মিশনের কর্মকর্তা বিপ্লব হোসেন, যোগদান করেছেন মোঃ আইয়ুব আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


