মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন,গাংনী উপজেলায় ৭ জন,এবং ১ জন মুজিনগর উপজেলার।
মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল তার মধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১৫ টি করোনা ভাইরাস পজিটিভ ও বাকী গুলো নেগেটিভ ।
এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার ৭ শত ১৪ টি রিপোর্টের মধ্যে ১১৯ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ১৪৯জন এবং মৃত্যুবরন করেছেন ৮জন। ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


