সব
facebook apsnews24.com
পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫ - APSNews24.Com

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে একটি ইটভাটা থেকে শিকলে বাঁধা ৪ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।

সোমবার সকালে (১১ জানুয়ারি) ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, উপজেলার খোলপটুয়া গ্রামের নিয়াজ ব্রিকস ইন্ডাস্ট্রিজের ২ শ্রমিকের পায়ে শিকল বেঁধে কাজ করাতেন ভাটার প্রধান শ্রমিক। আর তাদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হতো। নির্যাতন থেকে রক্ষা পেতে তারা যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য তাদের পায়ে শিকল বেঁধে রেখে কাজ করানো হতো।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রোববার দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে শুক্কুর গাজী (২৮), আমীর আলী গাজীর ছেলে আলীরাজ হোসেন (১৮) এবং ২ শিশু শ্রমিক শাহাদাৎ হোসেনের ছেলে মফিজুর রহমান (৮), আব্দুল গফুরের ছেলে সাগর হোসাইন(৯) কে উদ্ধার করে।

এ সময় শিকল বেঁধে নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রমিক সর্দার আব্দুল গাফফার (৪৫), তার ছেলে মেহেদী (২০), ভগ্নিপতি কামরুল ইসলাম (৩৫), ইটভাটার ম্যানেজার শাহআলম আকন (৩৫) ও সোলায়মান খন্দকার (৩০) কে আটক করা হয়।

উদ্ধারকৃত শ্রমিকরা জানান, ওই ইটভাটার শ্রমিক সর্দার ভাটায় তাদের সহজ কাজের সুযোগ দেওয়ার কথা বলে এনে কঠিন পরিশ্রম করাতো। তারা বাড়ি চাইতে চাইলে তাদের পায়ে শিকল বেঁধে নির্যাতন করে কাজ করানো হতো।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ইটভাটায় ২ শ্রমিককে শিকল বেঁধে কাজ করানোর খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। আর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ