সব
facebook apsnews24.com
নওগাঁয় সাংবাদিককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ - APSNews24.Com

নওগাঁয় সাংবাদিককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ

নওগাঁয় সাংবাদিককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় সাংবাদিক এর নামে অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক আমজাদ হোসেন অনলাইন দৈনিক বাংলাদেশ ক্রাইম নিউজ২৪ ডট. কম এর সম্পাদক ও প্রকাশক। গত বুধবার (৫ আগষ্ট) উপজেলার মঞ্জিলতলা বাজারের এক পথচারীকে নিয়ে শুরু হয় নাটকীয়তা।
সাংবাদিক আমজাদ হোসেন জানান, পথচারী উপজেলার ভেঁবড়া গ্রামের বাছের আলীর ছেলে দুলাল হোসেন। ঘটনার দিন পথচারী দুলাল হোসেন তার নিজ বাড়ি থেকে রাত ১১ টার সময় বাজারের ভিতর দিয়ে বাইসাইকেলে চড়ে শশুরবাড়ি যাচ্ছিলেন। ওই সময় মঞ্জিলতলা বাজারের নৈশ প্রহরী নইম উদ্দিন ও সাইদুর সন্দেহভাজন হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরিচয় জানার পর তার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দাবী করেন। তখন পথচারী তার কাছে থাকা ১২০ টাকা নৈশ প্রহরীদেরকে দেন। ওই সময় ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। বিষয়টি জানাজানি হলে নৈশ প্রহরীরা টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, টাকা আমজাদ হোসেন নিয়েছে।
এঘটনাকে পুঁজি করে এলাকার কিছু অসাধু লোক গুঞ্জন ছড়াচ্ছেন এবং কিছু সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়ে নিয়েছেন।
এঘটনায় সাংবাদিক আমজাদ হোসেন আরোও জানান, গতকাল শুক্রবার (৭ ই আগষ্ট) গণেশপুর ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের মধ্যবস্থায় কলেজ মোড়ে ইয়ানুসের চা ষ্টলে বসে ভুক্তভোগী পথচারী দুলাল হোসেনের সাথে আমাদের মিমাংসা করিয়ে দেন।
ঘটনার বিষয়ে পথচারীর দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে কিন্তু কত টাকা নিয়েছে এ এব্যাপারে তিনি কোন মন্তব্য করেন নি। তিনি আরোও বলেন, স্থানীয় চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি অবগত হয়েছি। থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 43
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ