সব
facebook apsnews24.com
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন ‘এক মহিয়সী নারী’ শাহে আলম (এমপি) - APSNews24.Com

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন ‘এক মহিয়সী নারী’ শাহে আলম (এমপি)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন ‘এক মহিয়সী নারী’ শাহে আলম (এমপি)

তালহা জাহিদঃ বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: শাহে আলম বলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়সী নারী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে তিনি নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে স্বামীর পাশে থেকে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ফলে বঙ্গবন্ধুর পাশে ত্যাগী ও মহিয়সী এক নারী হিসেবে তার নামটিও সমুজ্জল হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

আজ (শনিবার ৮ আগস্ট) সকাল ১০টায় বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঃ অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা এ সসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মাহমুদ হোসেন মাখন,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, সাংগাঠনিক সসম্পাদক জিয়াউল হক মিন্টু, দপ্তর সম্পাদক আশরাফুল হক সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস,সুমন রায় ,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল,সম্পাদকঃ সজল চৌধুরী ।

পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ শাহে আলম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন উপস্থিত ছিলেন।

  • 63
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ