মিজানুর রহমান, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
মেহেরপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন,গাংনী উপজেলায় ৯ জন,এবং ১ জন মুজিনগর উপজেলার।
শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল তার মধ্যে ১৬ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১৩ টি করোনা ভাইরাস পজিটিভ ও বাকী ৩টি করোনা ভাইরাস নেগেটিভ ।
এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার ৬ শত ২৬ টি রিপোর্টের মধ্যে ৯৬ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ১৩৩ জন এবং মৃত্যুবরন করেছেন ৭ জন। ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


