সব
facebook apsnews24.com
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার - APSNews24.Com

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার

এস এ মারুফ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। যুগে যুগে তিনি যেমন বাংলার ইতিহাসে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে শ্রদ্ধা এবং ভালোবাসা পেয়েছেন প্রত্যেক বাঙ্গালীর কাছে তেমনি তিনি বাঙ্গালী নারীদের জন্যও অনুকরণীয় আদর্শ হিসেবে বিবেচিত হোন। এমন মহান নারীর আগমনে বাঙ্গালী জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে।

১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হোন।

একবার্তায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পাবনা জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার।

তিনি বলেন ‘বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উত্স হয়েছিলেন বেগম মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয়-দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারে বারে পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মী বঙ্গমাতার কাছে ছুটে আসতেন, তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

  • 497
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ