মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
জাতীয় ঐক্য ফ্রন্ট এর শরিক দল নাগরিক ঐক্য এর সহযোগী সংগঠন নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মলিনা খাতুন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহ তুলে ধরা হল-
মেহেরপুর ১আসনের অসহায় মানুষের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে আজ মানুষ অসহায় হয়ে গেছে, কাজ করে দিন চালাতে পারছে না, সাধারণ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারছে না,চিকিৎসকগন তাদের মন মতো রোগী দেখছে, এই অবস্থায় মেহেরপুর জেলাতে বহুমানুষ চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে,
উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে যেতে হচ্ছে, সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে, জীবন বাচাতে গিয়ে ভিটেমাটি বিক্রি করে বেচে থাকার জন্য ছুটছে, হাসপাতালে ঔষধ থাকার পরেও রোগীদের ঠিক করে ঔষধ দেওয়া হচ্ছে না বলে জানা যায়,,সরকার বলছে উন্নয়ন এর রোলমডেল বাংলাদেশ, প্রতি নিয়ত চলছে ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা,
গতকয়েকদিন আগে অবসরপ্রাপ্ত সেনা অফিসার কে মাদক ব্যাবসায়ি সাজিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল, আর যারা প্রকৃত মাদক ব্যাবসা কারি গডফাদার তারা চলছে রাজকিয় ভাবে, সরকারি দলের ছত্রছায়ায়, দেশ আজ পরাধীনতার শিকলে আটকে গেছে, গনতন্ত্রকামি মানুষ আজ বাকরুদ্ধ,
আমার দেশের সম্পদ আজ ভোগ করছে প্রতিবেশী ভারত, কি আছে তার সাথে জানতে পারছে না জনগণ, দেশের সম্পদ দেশের জনগণের, এই নিয়ে কিছু কথা লিখেছিলো মেধাবি ছাত্র আবরার ফাহাদ, ওই রাতেই তাকে উগ্রবাদী সংগঠন ইসকন সদস্য অমিত সাহা তার রুমে নিয়ে পিটিয়ে হত্যা করে, বিচার হয়নি আজও,সন্তান হারা মা কাদে প্রতিদিন কি অপরাধ ছিলো তার সন্তানের, শান্তনাবানি দিয়ে বাড়ি পাঠানো হলো, দেশের মমতাময়ি মা বললেন এই হত্যার বিচার হবে কেউ রেহাই পাবে না, আজও কি হলো বিচার,সারা দেশ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে তবুও ভিনদেশি বন্ধুর সাথে কথা বলতে পারছে না কেন,
বন্যায় প্লাবিত হয়ে মানুষ খাবারএর অভাবে মানবেতর জীবনযাপন করছে তার উপর এন,জিও,দের কিস্তি আদায় এর চাপ,সারা দেশ যখন আতংকিত তখন সরকারের দলের নেতারা নেই তাদের নিজ এলাকায়, জনগণকে শান্তনা দেওয়ার জন্য জনপ্রতিনিধিরা এগিয়ে আসছে না,
আমি মলিনা খাতুন আহবায়ক নাগরিক নারী ঐক্য মেহেরপুর ও সদস্য জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর এর পক্ষ থেকে মেহেরপুর ১ আসনের জনগণকে তথা দেশবাসীকে বলছি দুনিয়ায় কেউ সারাজীবন ক্ষমতা ধরে রাখতে পারেনি, সকলের বিচার হয়েছে, আপনারা অপেক্ষা করে থাকুন সময় একদিন আসবে, আধার কেটে উঠবে আবার নতুন আলো, সদা জাগ্রত হও জনতা, তোমাদের মুক্তির মিছিলে আছি থাকবো।।।।।।।।।


