সব
facebook apsnews24.com
বরগুনার আমতলীতে রাস্তার বেহালদশা, সংস্কারের দাবী ইউনিয়নবাসীর - APSNews24.Com

বরগুনার আমতলীতে রাস্তার বেহালদশা, সংস্কারের দাবী ইউনিয়নবাসীর

বরগুনার আমতলীতে রাস্তার বেহালদশা, সংস্কারের দাবী ইউনিয়নবাসীর

মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প -৩ ( IRIDP-111) এর আওতায় বরগুনা আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের রাস্তাটি কুকুয়া ইউনিয়ন পরিষদ থেকে তালুকদার বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি সংস্কারদাবী ইউনিয়নবাসীর। গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তাটির আজও চরম দুর্দশা, দেখার কেউ নেই। অত্র এলাকার সমাজ সেবক মোঃ রেজাউল করিম জানান, চাওরা- হলুদিয়া -কুকুয়া এই তিনটি ইউনিয়নের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি।অত্র গ্রামের মানুষ বাজারমুখী হতে হলে এই রাস্তাটি ব্যবহার করে যেতে হয় বাজারে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেতে হয়, কিন্তু এলাকায় জনবহুল থাকার কারণে মানুষের আসা-যাওয়ায় যাতায়াত ব্যবস্থা আরো অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাটির অতি শীগ্রই পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাছাড়া বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন বরগুনায়। তাই মাননীয় সংসদ সদস্যর এখানে একটু মানবতার দৃষ্টি কামনা করেন এলাকাবাসী কারণ অত্র এলাকায় নেই কোন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এই রাস্তা দিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে অনেক মানুষকে প্রান দিতে হয়েছে।

বর্ষার সময় আসলেই কাঁচা রাস্তাটিতে নালা খন্দের সৃষ্টি হয় এবং কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ কারণ কৃষ্ণনগর গ্রামের লোকজনের আজিমপুর বাজার ও আমতলীতে যেতে হলে যাওয়া এবং আশার এই রাস্তা।তাছাড়া এই রাস্তা দিয়ে যেতে হয় শিক্ষার্থীদের আজিমপুর গার্লস স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, এবং অএ ওয়ার্ডের জনসাধারণের স্বাস্থ্যসেবার জন্য যেতে হয়। বহু আগেই এই রাস্তাটি পাকা হওয়ার দাবিদার থাকলেও আজ পর্যন্ত হয়নি । অএ গ্রাম থেকে লেখাপড়া করতে আসা হাজারো শিক্ষার্থীরা না হয় করোনার কারণে এবারের মত দুর্ভোগ থেকে রেহাই পেল কিন্তু হালটের রাস্তা দিয়ে গাড়ি, মটরসাইকেল, অসুস্থ ব্যক্তি, শিক্ষক ও জনসাধারণ কিভাবে চলবে? একটু বৃষ্টি হলেই দুর্ভোগের সীমা থাকেনা। যথাযথ কর্তৃপক্ষ বরগুনা-১ আসনের সংসদ সদস্য ,প্রধান প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

এলজিইডি ভবন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলজিইডি পটুয়াখালী অঞ্চল, পটুয়াখালী। বরগুনার জেলা প্রশাসক। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, বরগুনা। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রকৌশলী, এলজিইডি, আমতলী । এর সু-দৃষ্টি কামনা করেন অএ ইউনিয়নবাসী এবং অনতিবিলম্বে উক্ত রাস্তাটি পাকা করার দাবী জানান ভুক্তভুগিরা।

  • 84
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ