মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কিশামত ধোপাডাঙ্গা গ্রামের কৃষক সেকেন্দার আলীর বাড়ির উঠানে বোরো ধান ৫৮ এর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ্যাড,মোকলেছুর রহমান রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃর্ষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ মুন্না। বিষেশ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারি কৃর্ষি অফিসার মোঃশামছুল হক,আলী আজম,মোর্শেদুর রহমান সৌরভ, সাংবাদিক শামছুল হক, কৃর্ষক সেকেন্দার আলী প্রমুখ।উল্লেখ্য যে এবারের বোরো মৌসুমে উপজেলায় ৮ হাজার ২৫শ হেক্টর জমিতে বোরো ধান রোপন হয়েছে। যা বিগত বছরগুলোর চেয়ে পরিমানে অনেক বেশি।


