সব
facebook apsnews24.com
কুমারখালীর শতাধিক পরিবার পানিবন্দী - APSNews24.Com

কুমারখালীর শতাধিক পরিবার পানিবন্দী

কুমারখালীর শতাধিক পরিবার পানিবন্দী

সোহাগ মাহমুদ খান: কু্ষ্টিয়ার কুমারখালীর উপজেলার যদুবযরা ইউনিয়নের উত্তর যদুবযরা গ্রামের শতাধিক পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন কয়েক বছর ধরে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে শতাধিক বাড়ি-ঘর। এ অবস্থা চলছে ৫-৬ বছর ধরে। ভুক্তভোগীদের অভিযোগ, বর্ষা মৌসুমে উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের বৃষ্টির পানি দীর্ঘ কাল অপসারিত হয়ে আসছিলো । কিন্তু পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করার পর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে সেই থেকে জলমগ্ন অবস্থায় বসবাস করছেন গ্রাম শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে শতাধিক পরিবার ,ডুবে আছে উত্তর যদুবযরা দেলবার শেখের বাড়ি থেকে কামাল চেয়ারম্যানের বাড়ি পযন্ত যোগাযোগের একমাত্র গ্রামীণ মাটির রাস্তার কিছু অংশ ।বছরের দীর্ঘসময় পানিবন্দি হয়ে থাকার ফলে ওইসব পরিবারের সদস্যরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

যদুবযরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম গ্রামবাসীদের কষ্টের কথা স্বীকার করে বলেন, ওই গ্রামের পানি নিষ্কাশনের আগের যে পথ ছিলো সেখানে জমি ভরাট করেছে স্হানীয়রা এখন তারা যে পথে পানি নিষ্কাশন করার কথা বলছেন সেখানে বাড়ি-ঘর নির্মাণ হয়েছে। বাড়ি-ঘর ভেঙে দিয়ে কি পানি নিষ্কাশনের পথ বের করা সম্ভব? অভিযোগের বিষয়টি আজ আপনার ফেসবুক লাইভের মাধ্যমে জানতে পেরে আমি দ্রুত সরজমিন পরিদর্শন করেছি আগামীকাল থেকে স্হায়ী ভাবে জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যাবস্হা গ্রহণ করবো , অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি নির্মাণ করার ফলেই এধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ