সব
facebook apsnews24.com
মহেশপুরে সরকারি রাস্তা দখল করে পাঁকা বাড়ি নির্মাণের অভিযোগ - APSNews24.Com

মহেশপুরে সরকারি রাস্তা দখল করে পাঁকা বাড়ি নির্মাণের অভিযোগ

মহেশপুরে সরকারি রাস্তা দখল করে পাঁকা বাড়ি নির্মাণের অভিযোগ

মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার কিছু ভূমি দস্যুদের বিরুদ্ধে। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় একশ পরিবার মহা বিপাকে পড়েছে।

এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে তারা পূনরায় বে-আইনীভাবে নির্মান কার্যক্রম শুরু কেেরছ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সামন্তা গ্রামের হাশেম স্বর্ণকারের ছেলে ভূমি দস্যু সানোয়ার হোসেন ও একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে ভূমি দস্যু কালাম ও আবুল বে-আইনীভাবে ৪৫ নং সামন্তা গোপালপুর মৌজার ৬৩৮নং দাগের উত্তরে ষাটনলপাড়া সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মান করছে। সরকারি রাস্তায় পাঁকা ঘরবাড়ি নির্মান করায় ঐ এলাকার লোকজনের চলাচলে দারুনভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে ভুক্তভোগী আলী হোসেন, বাবলুর রহমান ও নুরুজ্জামান জানায়, রাস্তার উপরে পাঁকা ঘববাড়ি ও পায়খানা নির্মান করায় বর্তমানে তারা বন্দিদশা জীবনযাপন করছে। তারা আরো জানায়, ইতি মধ্যে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাফিজ আল আসাদ ঘরবাড়ি নির্মান কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু তরার সরকারী আইন উপক্ষো করে গত বুধবার থেকে পুনরায় ঐ স্থানে ঘরবাড়ি নির্মান শুরু করেছে।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকার জানান, দ্রুতই কাজ বন্ধ করার জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্মান কাজ চলছিল।

  • 11
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ