সব
facebook apsnews24.com
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত - APSNews24.Com

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত

এস এ মারুফ: বুধবার (৫ আগস্ট ২০২০) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মোহাম্মদ আবদুল মুহিত এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল আলোচনা সভা।

বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের মিশন উপ প্রধান রাহাত বিন জামান তত্বাবধানে ও দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আবদুর রহিম পাকন, এম নজরুল ইসলাম, হাফিজুর রহমান নাসিম, রবিন মোহাম্মদ আলী, জান্নাতুল ফরহাদ সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তাগণ শহীদ শেখ কামালের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের তাঁর গৌরবময় অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তব্যে আবেগপ্লুত হয়ে বলেন শহীদ শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন এবং তিনিও সেই বিভাগের ছাত্র হিসাবে পড়াশোনা করে ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেছেন।

তিনি আরো বলেন শহীদ শেখ কামাল শুধু বাংলাদেশের আধুনিক ফুটবলের প্রবর্তক ছিলেন না তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে গেছে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী, ঢাকা থিয়েটার। এই প্রতিষ্ঠান অনেকেই আজ দেশ ও বিদেশে সুনামের সঙ্গে বিচরণ করছে। সবশেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে অস্ট্রিয়া দূতাবাসে কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের চৌধুরী এর পরিচালনায় জাতির পিতা সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়াস্থ ভিয়েনা প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ঠ সুধীজন।

  • 58
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ