সব
facebook apsnews24.com
শিমুলিয়া ঘাটে ভাঙন ঝুঁকি, নৌযান চলাচল বন্ধ - APSNews24.Com

শিমুলিয়া ঘাটে ভাঙন ঝুঁকি, নৌযান চলাচল বন্ধ

শিমুলিয়া ঘাটে ভাঙন ঝুঁকি, নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ শিমুলিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট নদী ঘর্বে যাওয়া এবং দুই নম্বর ঘাট ভাঙনের ঝুঁকিতে থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চঘাট কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিমুলিয়া প্রান্তের ঘাটগুলো রাতে পদ্মার ভাঙনের মুখে পড়েছে। চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটেও ভাঙন দেখা দিয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় আকস্মিক ভাঙন দেখা দেওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, শিমুলিয়ায় ঘাট ভেঙে যাওয়ায় ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটে ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে শিমুলিয়া ঘাট এলাকা ভাঙনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণেই নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘাট ঠিক করা হলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।

  • 31
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ