সব
facebook apsnews24.com
ঝিনাইদহে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড। - APSNews24.Com

ঝিনাইদহে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড।

ঝিনাইদহে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড।

মোঃমিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তৎপরতায় মাদকসেবীরা যেন দিশেহারা হয়ে পড়েছে। একের পর এক প্রায় প্রতিদিনই দুই একজন করে আটক হতে দেখা যাচ্ছে মাদক সেবীদের।

এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে জেলাতে মাদকের জিরো টলারেন্স আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।বর্তমান জেলা পুলিশের কার্যক্রমকে স্বাগতও জানিয়েছেন জেলাবাসি। এই অভিযানকে অব্যাহত রাখতে রাত দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি ও তার সহকর্মীরা।এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন ওসি। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ই আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পুড়াহাটি ইউনিয়নের ধানহাড়ীয়া চুয়াডাঙ্গা উত্তর পাড়া মোশাররফ হোসেনের পুকুর পাড় থেকে মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় আব্দুস সাত্তার (৫০) ও গোলাম কাদের(৬৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

ওসি’র নির্দেশে এ অভিযান পরিচালনা করেন, সদর থানার এসআই কামাল, এসআই আব্দুল হক ও এসআই রফিকসহ চৌকস টিম । আটককৃত আব্দুস সাত্তার শহরের ব্যাপারী পাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে এবং গোলাম কাদের ধানহাড়ীয়া চুয়াডাঙ্গা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

এ বিষয়ে ওসি বলেন,ধানহাড়ীয়া চুয়াডাঙ্গা গ্রামে মোশাররফ হোসেনের পুকুর পাড়ে দুজন ব্যাক্তি গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা করে ঘটনার সত্যতা যাচায়ের জন্য সেখানে পুলিশকে অভিযানে পাঠানো হয়। এসময় উল্লেখিত স্থানে পৌঁছে গাঁজা সেবনরত অবস্থায় আব্দুস সাত্তার ও গোলাম কাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ