মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০১৬ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ টি পজেটিভ।
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ৪ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন।


