সব
facebook apsnews24.com
ঝিনাইদহে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু - APSNews24.Com

ঝিনাইদহে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ

পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় ঝিনাইদহ কালীগঞ্জে বজ্রপাতে জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাকড়া গ্রামের শফিয়ার রহমানের পুত্র। মঙ্গলবার দুপুরে নিহত জাহিদুল ও তার বাবা রাড়িপাড়া মাঠের একই ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

রাড়িপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষক আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার দুপুরে তাদের মাঠের একটি ক্ষেতে আমন রোপনের জন্য জাহিদুল পাওয়ার টিলার দিয়ে জমি চষার কাজ করছিল। ওই ক্ষেতের অন্যপাশে পাট কাটছিল তার বাবা। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে অঝোরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে প্রচন্ড শব্দের বজ্রপাত জাহিদকে আঘাত করলে জাহিদ ক্ষেতের মধ্যেই পড়ে অচেতন হয়ে যায়। এরপর তার বাবাসহ মাঠের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ