তালহা জাহিদঃ সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ঘরমুখো মানুষের ঈদ-উল-আযহা সফল ভাবে উদযাপনে আন্তরিক হয়ে কাজ করেছে। এদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ফেরত জনসাধারণের যাত্রা নিরাপদ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নজরদারির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত কোন ঘটনা ঘটেনি।
পুলিশ কমিশনার কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সময়েও এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখার জন্য নির্দেশনা দেন। এ লক্ষ্যে ট্রাফিক বিভাগের নিয়মিত ১৩৫ জন সদস্যের বাইরে আরো সদস্য নিয়োজিত থাকবে।নির্ধারিত স্থান ব্যতীত যানবাহন থামানো, রাস্তার পাশে পার্কিং, ফুটপাত দখলমুক্ত রাখতে এখন থেকে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের বিষয়ে চেকপোষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে অন্যান্য বিভাগও নগর নিরাপত্তায় সজাগ রয়েছে।
ভাড়া বাসা ছেড়ে নিজ বাড়িতে ঈদ উদযাপনে যাওয়া নগরবাসীর গৃহে যাতে কোন প্রকার চুরি বা অঘটন না ঘটতে পারে, কোথাও কোন প্রকার দুর্ঘটনার অবতারণা না হতে পারে সে মর্মে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ।অনিয়ম নিয়ন্ত্রণে গোপনে বা প্রকাশ্যে অবগত করার জন্য আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।


