মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের দুলা মিয়ার ছেলে কিশোর ফেরদৌস মিয়া( ১৬)বন্ধুদের সাথে প্বার্শবতী তিস্তা নদীতে গোছল করতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত ডাক্তার মেজবা উদ্দিন ফেরদৌসের মৃত্যু ঘোষণা করেন।এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ সাথে কথা হলে তিনি মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন।


