সব
facebook apsnews24.com
বাউফলে জোড়া খুন। - APSNews24.Com

বাউফলে জোড়া খুন।

বাউফলে জোড়া খুন।

আহম্মেদ কাওসার (ইবু) পটুয়াখালী প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি সালেহ উদ্দিন পিকুর দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সন্ধ্যায় কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা ইসাত সভাপতির আপন ভাই ও রুম্মান চাচাতো ভাই বলে নিশ্চিত করেছে পুুলিশ। দু’গ্রুপই স্থানীয় এমপি আ স ম ফিরোজের সমর্থক বলে জানা গেছে।

পটুয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ফারুক হোসেন জানান, আগামী ডিসেম্বরে কেশবপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান) গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এরই জের ধরে আজ সন্ধ্যায় সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের সমর্থকরা সভাপতির আপন ভাই যুবলীগ নেতা ইসাত ও চাচাতো ভাই রুম্মানকে কুপিয়ে হাত পায়ের রগ কর্তন করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ