সব
facebook apsnews24.com
ফুলবাড়ীতে স্ত্রীর সামনেই লাফ দিয়ে যুবকের আত্মহত্যা। - APSNews24.Com

ফুলবাড়ীতে স্ত্রীর সামনেই লাফ দিয়ে যুবকের আত্মহত্যা।

ফুলবাড়ীতে স্ত্রীর সামনেই লাফ দিয়ে যুবকের আত্মহত্যা।

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেতুর উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ আগস্ট (রবিবার) দুপুরে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুতে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জোবায়ের আলম জয় (২২)। তিনি উপজেলার চন্দ্রখানা কলেজপাড়ার স্কুল শিক্ষক আমীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে স্ত্রীসহ অটোবাইক যোগে শ্বশুড়বাড়ী লালমনিরহাট যাচ্ছিলেন জয়। অটোবাইকটি ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌছিলে তিনি আকষ্মিকভাবে অটো থেকে নেমে দৌড়ে রেলিংয়ের উপর উঠে নদীতে লাফিয়ে পড়েন। তীব্র স্রোতের সাথে গভীর পানিতে সাথে সাথেই ডুবে মারা যান তিনি। চোখের সামনে স্বামীকে নদীতে লাফিয়ে পড়তে দেখে আহাজারী করতে করতে মুর্ছা যান স্ত্রী শিউলি বেগম। পরে পরিবারের লোকজন এসে শিউলিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও  নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, জয় মাদক সেবন করত । একারনে স্ত্রীর সাথে তার সম্পর্ক ভাল ছিলনা।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, যদিও নদীর গভীরতা ও স্রোত বেশি তারপরও পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় খুব দ্রুত লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, জোবায়ের আলম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ