সব
facebook apsnews24.com
'বিকাশ' প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি। - APSNews24.Com

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

অনেকদিন ধরেই মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ নিয়ে প্রতারণা চলে আসছে। উপহারের লোভ দেখিয়ে কিংবা নানা কৌশলে গ্রাহকের পিন নাম্বার জেনে নিয়ে টাকা হাতিয়ে নিত প্রতারকেরা। তবে এবার বিকাশ এমন এক পরিবর্তন এনেছে, যাতে প্রতারণার পথ অনেকটাই বন্ধ হয়ে গেল। এর পেছনে অনুঘটকের কাজ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি নিজেই সোশ্যাল সাইটে এই সুখবরটি জানিয়েছেন।

আজ বুধবার বিকালে মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ bKash কর্তৃপক্ষকে। তাঁরা মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ একটি একাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।’

‘প্রতাকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা প্রমানিত হল। সন্মান দিয়েছেন অংসখ্য গ্রাহকদের।এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। একাউন্ট সহ মোবাইল আবার কারো হাতে দিয়ে দিয়েন না।’

  • 46
    Shares

আপনার মতামত লিখুন :

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ