সব
facebook apsnews24.com
উজিরপুরে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ - APSNews24.Com

উজিরপুরে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ

উজিরপুরে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল অব্যাহত। উজিরপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ত্যাগী ও পরিশ্রমি ছাত্রনেতা ও কর্মীদের বাদ দিয়ে অযোগ্য, অদক্ষ এবং সিন্ডিকেটের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটির তালিকা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হারতা, ওটরা, বামরাইল, শিকারপুর, শোলক, বড়াকোঠা, জল্লাসহ বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

উজিরপুরে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ

ছাত্রদলের নেতাকর্মী সূত্রে জানা যায়, হারতা ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান ও যুগ্ম আহবায়ক নাসির রাড়ী’ নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। ওটারা ইউনিয়নে ভোলানাথের নেতৃত্বে ও বামরাইল ইউনিয়নে মুরাদ হোসেন রনি, শোলক ইউনিয়নের রাজিব মজুমদারের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিকারপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ছাত্রদল নেতা রাব্বী ও সাদ্দাম। বামরাইল ইউনিয়নে মুরাদ হোসেন রনি ও রবিউল, শোলক ইউনিয়নে রাজীব মজুমদার ও মুহি, বড়াকোঠা ইউনিয়নে হানিফ ও আলী জাকের।

হারতা ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান বিক্ষোভ মিছিলকালে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পরে উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি সকলের সমন্বয়ে হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু কতিপয় অনুপ্রবেশকারী ও স্বার্থান্বেষীমহল ত্যাগী, পরিক্ষীত নেতাকর্মীদের বাদ দিয়ে দায়িত্বশীলদের ভুল বুঝিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী কমিটির তালিকা তৈরী করে কেন্দ্রে জমা দিয়েছে। তাই আমরা জেলা ছাত্রদলের হস্তক্ষেপের মাধ্যমে সকলের সমন্বয়ে ছাত্রদলের কমিটি গঠনের দাবী জানাই।’

  • 83
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জে ২য় বারেও বহাল নৌকার মাঝি মেয়র আব্দুল্লাহ

সুন্দরগঞ্জে ২য় বারেও বহাল নৌকার মাঝি মেয়র আব্দুল্লাহ

কুমারখালীতে ধানের শীষের মেয়র প্রার্থী লালু বিশ্বাসের মনোনয়ন জমা

কুমারখালীতে ধানের শীষের মেয়র প্রার্থী লালু বিশ্বাসের মনোনয়ন জমা

উজিরপুর নির্বাচন কেন্দ্র করে নৌকার পক্ষে শ্রমিক লীগের কর্মীসভা

উজিরপুর নির্বাচন কেন্দ্র করে নৌকার পক্ষে শ্রমিক লীগের কর্মীসভা

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

“ও+ গ্রুপইন বাংলাদেশ”-এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

“ও+ গ্রুপইন বাংলাদেশ”-এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ