সব
facebook apsnews24.com
কুমারখালীতে ধানের শীষের মেয়র প্রার্থী লালু বিশ্বাসের মনোনয়ন জমা - APSNews24.Com

কুমারখালীতে ধানের শীষের মেয়র প্রার্থী লালু বিশ্বাসের মনোনয়ন জমা

কুমারখালীতে ধানের শীষের মেয়র প্রার্থী লালু বিশ্বাসের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন পৌরসভা নির্বাচন জমে উঠেছে।
ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ।
অপরদিকে ধানের শীষের হাল ধরেছেন কুমারখালী পৌর যুবদলের সভাপতি আনিসুর রহমান লালু বিশ্বাস।
কুমারখালী পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান লালু বিশ্বাসের মনোনয়ন পত্র নেতাকর্মীদের সাথে নিয়ে কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন শনিবার দুপুরে । এসময় কুমারখালী থানা বিএনপির সহ সভাপতি ও সদকী ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, কুমারখালী থানা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, কুমারখালী থানা যুবদলের সভাপতি এ্যাডঃ শাতিল মাহমুদ, সদকী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, ইবি ছাত্রদল নেতা পারভেজ, থানা মৎস্যজীবী দলের আহবায়ক ঝন্টু বিশ্বাস,থানা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস, সাধারণ সম্পাদক আঃ হান্নান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা উসমান, যুবনেতা সাবিত বিন উৎপল প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ধানের শীষের প্রার্থী জানান, কুমারখালী পৌরসভা দীর্ঘদিন বিএনপি মনোনীত প্রার্থী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে আমাদের ভোট ব্যাংক রয়েছে। আসন্ন পৌর নির্বাচন যদি সুস্থ ভাবে হয় আর প্রচার-প্রচারণা ঠিক থাকলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়ী হব।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ