সব
facebook apsnews24.com
ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না! - APSNews24.Com

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না!

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না!

জালিস হোসেন তন্ময়,তিতুমীর কলেজ প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহার পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামক একটি ফেসবুক পেজ থেকে সংবাদটি প্রচার করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

তাই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

তাছাড়া ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আর ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে দেশে কোনো বোর্ডও নেই।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কবে নাগাদ খোলা হয়, তার কোনো নিশ্চয়তা নেই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে বেশ কয়েকবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবিতে বিজয় দিবসে মারামারির ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

ইবিতে বিজয় দিবসে মারামারির ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ