সব
facebook apsnews24.com
ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’ - APSNews24.Com

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ বর্ষের ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলসহ প্রমুখের নামের বানান ভুলভাবে উপস্থাপনে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

শুক্রবার পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফীন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিষদের নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানান ভুল চরম ধৃষ্টতাপূর্ণ কাজ। যা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রস্তুত ও মুদ্রণের জন্য একটি কমিটি গঠন করা হয়ে থাকে। যে কমিটি ক্যালেন্ডার প্রস্তুত ও প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে এ ধরণের কমিটি ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। যদি কমিটি থেকে থাকে তাহলে এ কমিটিও দায় এড়াতে পারে না।

আরো বলা হয়েছে, জাতির পিতা, প্রধানমন্ত্রী ও শেখ রাসেল শুধু নামই নয়; বাঙালীর কাছে আবেগ ও চেনতার নাম। যে নামগুলোর সাথে বাঙালীর হাজার বছরের পরাধীনতার শেকল ভেঙে বেড়িয়ে আসার ইতিহাস, বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন জড়িয়ে আছে। অন্যদিকে ১৯৭৫ সালের কালো রাতে বুলেটে ক্ষতবিক্ষত নিহত শিশু রাসেল আজ শুধু দেশে নয়, সারা বিশ্বের কোটি কোটি শিশুর মূর্ত প্রতীক। এ ধরণের ‘নামভুল’ ও তদন্তপ্রেক্ষিতে শোকজ করেই ঘটনার সমাপ্তি আসেনা।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য তা ভিসির কাছে উপস্থাপন করেন। এসময় ভিসি ক্যালেন্ডারের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামের বানান ভুল লক্ষ্য করেন। এমন ভুল অনভিপ্রেত উল্লেখ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ