সব
facebook apsnews24.com
৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু - APSNews24.Com

৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু

৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঢাকা শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাস লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে, অন্যান্য কোটা নিয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া ভর্তিতে ফি আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্র সংবাদ মাধ্যমকে জানায় ভর্তির সময় পরিবর্তন হলেও ইতোমধ্যে প্রকাশিত নীতিমালা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

  • 35
    Shares

আপনার মতামত লিখুন :

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ