সব
facebook apsnews24.com
বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ - APSNews24.Com

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের নাম-পরিচয়সহ যাবতীয় তথ্য চেয়ে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

এদিন সকালে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, সরকারি একটি সংস্থার প্রতিবেদন এরই মধ্যে জমা হয়ে গেছে। বাকিগুলো জমা দেওয়ার কাজ শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যে জমা হয়ে যাবে।

দুদকের প্রতিবেদনও কিছুক্ষণের মধ্যে জমা হয়ে যাবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

গত ২২ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চেয়েছেন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

অর্থপাচার ঠেকাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। আদালত একইসঙ্গে অবৈধ অর্থ পাচারের কার্যক্রম বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ