সব
facebook apsnews24.com
করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই - APSNews24.Com

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। এর আগে আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ আছেন তিনি।

আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।

তিনি জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান আবদুল হাই। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। শুক্রবার ( দিবাগত) রাত দেড়টার দিকে মারা যান তিনি।

আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন তিনি।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ