সব
facebook apsnews24.com
সারাদেশে প্রায় ৩৭ লাখ মামলা বিচারাধীন - APSNews24.Com

সারাদেশে প্রায় ৩৭ লাখ মামলা বিচারাধীন

সারাদেশে প্রায় ৩৭ লাখ মামলা বিচারাধীন

তালহা জাহিদঃ বর্তমানে উচ্চ আদালতসহ সারাদেশের আদালতগুলোতে প্রায় ৩৭ লাখ মামরা বিচারাধীন রয়েছে। আদালতের মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করার পরেও দেশে মামলা জট দিন দিন বেড়েই চলছে।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের বিচারাধীন মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টিতে। বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিবরণী থেকে এ তথ্য জানা যায়। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি। সুপ্রিমকোর্ট থেকে পাঠানো পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি মামলা। আর হাইকোর্ট বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি মামলা। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি। সব মিলিয়ে উচ্চ আদালতসহ সারাদেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

এদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে মামলা দায়ের হয়েছে ৯ হাজার ৪৭৮টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৩০৩টি মামলা। হাইকোর্ট বিভাগে দায়ের হয়েছে এক লাখ ৭ হাজার ৫৬৮টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ২৭৫টি মামলা। আর সারাদেশের অধস্তন আদালতগুলোতে এ সময়ে মামলা দায়ের হয়েছে ১৪ লাখ ২৮ হাজার ৭২৪টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৩৫৭টি মামলা। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, একমাত্র হাইকোর্টে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হয়েছে। এছাড়া অন্য আদালতগুলোতে দায়েরের তুলনায় নিষ্পত্তি কম হওয়ায় মূলত মামলার জট বেড়ে যাচ্ছে।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ