সব
facebook apsnews24.com
গণপরিবহন চলবে, ৩ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন: কাদের - APSNews24.Com

গণপরিবহন চলবে, ৩ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন: কাদের

গণপরিবহন চলবে, ৩ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহায় গণপরিবহন চলবে; তবে আগের তিনদিন বন্ধ থাকবে ভারী যানবাহন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের তিনদিন বন্ধ থাকবে। বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।এর আগে গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন লঞ্চ চলাচল করবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সব সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে, এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি।আমি যতটুকু মনে করি, বাস ও ট্রেনেও এরকমই হবে।করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন সারাদেশে গণপরিবহন বন্ধের ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনা দিয়ে বিআরটিএর মহাপরিচালক বরাবর মঙ্গলবার চিঠি দেয়া হয়।জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ