সব
facebook apsnews24.com
ফেরী ও লঞ্চসহ সকল জলযান স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশঃ ভিডিও কনফারেন্সে নৌ প্রতিমন্ত্রী। - APSNews24.Com

ফেরী ও লঞ্চসহ সকল জলযান স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশঃ ভিডিও কনফারেন্সে নৌ প্রতিমন্ত্রী।

ফেরী ও লঞ্চসহ সকল জলযান স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশঃ ভিডিও কনফারেন্সে নৌ প্রতিমন্ত্রী।

আহম্মেদ কাওসার (ইবু) পটুয়াখালী প্রতিনিধিঃ চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনারবৃন্দ সহ প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে পটুয়াখালী প্রান্তে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পোর্ট অফিসার, পটুয়াখালী।

সভায় জেলা প্রশাসক পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন, বন্দরের বাইরে লঞ্চের টিকিট ক্রয়ের ব্যবস্থাসহ গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সাথে তিনি পটুয়াখালী জেলার দূরবর্তী উপজেলা রাঙ্গাবলীর যাতায়ত ব্যবস্থা সহজিকরণের লক্ষ্যে অত্র নৌরুটে ফেরি সার্ভিস চালু করার প্রস্তাব করেন।

কনফারেন্সে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসন্ন ঈদে স্বাস্থ্যবিধি মেনে ফেরি সার্ভিস ও বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ