সব
facebook apsnews24.com
শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১ - APSNews24.Com

শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাতবোমা বিস্ফোরণে সাইফুদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার এলাকার ৯নং ওয়ার্ড মর্দানার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন মর্দানার আইয়ূব বাজার-বামনপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, একটি প্রাইভেটকার এবং ছয় থেকে সাতটি মোটরসাইকেলের একটি গ্রুপ আইয়ূব বাজার এলাকায় পৌঁছামাত্র ৫-৭টি হাতবোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এ ঘটনায় সাইফুদ্দিন মারাত্মকভাবে আহত হন।

প্রথমে আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাইফুদ্দিন মারা যান।

৯নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল আলম জেম বলেন, আইয়ূব বাজার মোড়ে মমিন ও কেরামত গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, তার নেতৃত্বে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার কথা শোনা গেছে। পুলিশি অভিযান অব্যহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে ।

তবে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল আলম ওরফে জেম ও আবদুস সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা বিদ্যমান বলেছে এলাকাবাসী।

নিহত সাইফুদ্দিনের ভাই তাইফুর রহমান ২০১৭ সালের ৩ নভেম্বর দুপুরে নিজ বাড়ির ছাদে বোমা বানানোর সময় বিস্ফোরণে মারা যান।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ