পটুয়াখালী প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিজয়ের মাস উপলক্ষে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালী শাখার সারা মাস ব্যাপী মাক্স বিতরণ কার্যক্রমের প্রথম দিন বিজয় দিবসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালী জেলায় মাক্স বিতরণ করা হয়। এ সময় নিরাপদ সড়ক আন্দোলন সংগঠনের সদস্যরা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন বাউফল উপজেলা শাখার মাক্স বিতরণ করা হয়। বাউফল উপজেলার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন। এসময় অন্যান্য সদস্যরা মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করে।
একই সাথে নিরাপদ সড়ক আন্দোলন দশমিনা উপজেলায় মাক্স বিতরণ করা হয়। দশমিনা উপজেলার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মারুফ হোসাইন, সিনিয়র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রকিবুল ইসলাম রাফসান ও অন্যান্য সদস্যবৃন্দ একসাথে উপজেলার বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করেন।
নিরাপদ সড়ক আন্দোলন মির্জাগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাম্মদ সুনান ও অন্যান্য সদস্যরা মিলে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করেন। এসময়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ সড়ক আন্দোলন, পটুয়াখালী জেলা সমন্বয়ক আহম্মেদ কাওসার বলেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের কার্যক্রমের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবকরা একসাথে নিরলস কাজ করে যাব। সেইসাথে সকল উপজেলার সদস্যদের নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুরোধ করছি।


