সব
facebook apsnews24.com
কুমারখালীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে মামলা! মিটমাট করতে পাঁচ লক্ষ টাকা দাবি - APSNews24.Com

কুমারখালীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে মামলা! মিটমাট করতে পাঁচ লক্ষ টাকা দাবি

কুমারখালীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে মামলা! মিটমাট করতে পাঁচ লক্ষ টাকা দাবি

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর পুঁটিয়াতে অটোচালক বাবুর মেয়েকে ধর্ষন করেছে এমন অভিযোগ এনে মামলা করে মিটমাটের জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করেছে মেয়েটির পরিবার।

সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পুঁটিয়া গ্রামের বাবুর মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কুমারখালী পৌর সভার সাবেক কমিশনার মিলনের ছেলে রাসেল। এরই মধ্যে গতমাসের ২৫ তারিখে আলাউদ্দিন নগরের কালুমোড় এলাকাতে সুকৌশলে মেয়েকে দিয়ে এলাকার লম্পট বাহার নামে এক কথিত দালাল ডেকে আনে বলে রাসেল জানান সেইদিনই। এরপর বাহারের নেতৃত্বে কয়েকজন তাকে মারপিট করে মোবাইল ফোনসহ ম্যানিব্যাগ কেড়ে নেয়। এর পরের দিন কুমারখালী থানাতে ধর্ষনের অভিযোগ এনে সেই বাহার মেয়েটিকে ও তার বাবাকে সাথে নিয়ে মামলা করতে আসে। কিন্তু কুমারখালী থানা মামলা নেয়নি। তারপর বাহার তাদের সাথে করে কুষ্টিয়া মডেল থানাতে ধর্ষন মামলা করে। মামলা এন্টি হবার পর পরই শুরু হয় বাহারের নেতৃত্বে মিটমাটের জন্য দর কষাকষি।

সাবেক কমিশনার ও রাসেলের পিতা মিলন জানান, আমার ছেলে এমন কিছু করেনি, তবে তারা যেহেতু প্রেমের সম্পর্ক করেছে সে ক্ষেত্রে আমি তাদের বিয়েও দিতে চেয়েছি। কিন্তু তারা বিভিন্ন মাধ্যম দিয়ে ৫ লক্ষ টাবার দাবি করে আসছে। একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবারে নন্দলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এটা সমাধানের জন্য দুইপক্ষ বসলে মেয়ে পক্ষ থেকে সর্বশেষ চার লক্ষ টাকা দাবি করলে রাসেলের পক্ষ না মেনে উঠে চলে আসে।তবে এলাকাবাসী বলছে, এমন ঘটনা আলোচনা হবার পর স্থানীয় লম্পট ও নেশাখোর বাহারসহ কয়েকজন মেয়েটির বাবাকে নানা কিছু বুঝিয়ে টাকা হাতিয়ে নিতেই এমন কিছু করছে। অপরদিকে গত মাসের ২৫ তারিখে রাসেলের ওপর হামলা করায় বর্তমানে সে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান রাসেলের বাবা মিলন। উল্লেখ্য, ২৫ তারিখে রাসেলের ওপর হামলা হবার পরপরই সাংবাদিকরা মেয়েটিকে জিঙ্গাসাবাদ করলে মেয়েটি জানান, ওই ছেলেকে আমি চিনি না, একদিন আলাউদ্দিন মোড়ে দেখা হলে জোর করে আমাকে অটোর মধ্যে তুলে পাশে বসিয়ে ছবি তুলে। পরে ফোন করে আমাকে দেখা করতে বলে আর তাই আমি আমার ভাইদের বললে ওকে ডেকে আনতে বলে যেনো ফোনটা নিয়ে ছবিগুলা ডিলেট করে দিতে পারি। ওর সাথে আমার কোন প্রেমের সম্পর্কও নেই ( রেকোডিং সংরক্ষিত)। অথচ সাংবাদিকদের কাছে এমন বক্তব্য দেবার পরের দিনই ধর্ষনের অভিযোগ এনে মেয়ের বাবা বাদী হয়ে মামলা করে। আবার সেটা মিটমাটের জন্যও ৫ লক্ষ টাকা দাবী করে । বিষয়টি রহস্যজনক বলেও মনে করছে সচেতন মহল।

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ