সব
facebook apsnews24.com
উজিরপুরে আ’লীগ সভাপতির উপস্থিতিতে শালিশী বৈঠকে হামলা, ইউপি সদস্য সহ আহত-৩ - APSNews24.Com

উজিরপুরে আ’লীগ সভাপতির উপস্থিতিতে শালিশী বৈঠকে হামলা, ইউপি সদস্য সহ আহত-৩

উজিরপুরে আ’লীগ সভাপতির উপস্থিতিতে শালিশী বৈঠকে হামলা, ইউপি সদস্য সহ আহত-৩

বরিশাল ব্যুরোঃ বরিশালের উজিরপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে শালিশী বৈঠকে আওয়ামীলীগের সভাপতির উপস্থিতিতে সন্ত্রাসী হামলায় শালিশদার ইউপি সদস্য সহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে উজিরপুর মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের হারুন মোল্লার সাথে হেলাল উদ্দিন এর দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে গতকাল ১৩ জুলাই সোমবার সকাল ৯টায় বড়াকোঠা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে আপোষ মিমাংশার একটি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম জামাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আলম হাওলাদার, খতিয়ান কবির ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন মৃধা, আওয়ামীলীগ নেতা সান্টু হাওলাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। শালিশী বৈঠকে চলাকালীন ১১ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হারুন মোল্লা সন্ত্রাসী বাহিনী নিয়ে হেলাল গ্রুপের উপর হামলা চালায়। হামলায় হেলাল গ্রুপের আলামিন হাওলাদার (২৮) ও মাহিম বেপারী(২২) গুরুত্বর রক্তাক্ত যখম হয়। ইউপি সদস্য ফারুক হোসেন মৃধা সংঘর্ষ ফিরাতে গেলে তার উপরও হারুন গ্রুপের সন্ত্রাসী বাহিনীরা হামলা চালায়।
হামলায় ইউপি সদস্য গুরুত্বর আহত হয়। আহত ইউপি সদস্য ফারুক ও মাহিম বেপারী বাদী হয়ে হারুন মোল্লা(৩৫), রায়হান মোল্লা(২২), সোহেল মোল্লা(২২) মোঃ মানিক(৩৫), হালিম মোল্লা(৩৫) এদের বিরুদ্ধে উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। হামলার ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন।
  • 231
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ