সব
facebook apsnews24.com
কলারোয়ায় স্কুলের ভবন উদ্বোধন করেন এমপি এ্যাড.মুস্তফার লুৎফুল্লাহ - APSNews24.Com

কলারোয়ায় স্কুলের ভবন উদ্বোধন করেন এমপি এ্যাড.মুস্তফার লুৎফুল্লাহ

কলারোয়ায় স্কুলের ভবন উদ্বোধন করেন এমপি এ্যাড.মুস্তফার লুৎফুল্লাহ

(সাতক্ষীরা)জেলা প্রতিনিধি:
সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, শিক্ষার প্রসারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই শিক্ষার প্রসার ও নারী শিক্ষা বিস্তারে সাম্প্রদায়িক শক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশপ্রেমিক মানুষ তা মেনে নিতে পারে না।
সোমবার (১৩জুলাই) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, হুমায়ুন কবীর, অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য ইয়ার আলী, প্রধান শিক্ষিকা মাসুমা পারভীন প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন। উল্লেখ্য, অনুষ্ঠানে অবকাঠামো নির্মাণ প্রকল্পের ৭৬ লাখ ৮৮ হাজার ৫শ’ টাকা ব্যায়ে কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। পরে ২কোটি ২৫লাখ টাকা ব্যায়ে কেঁড়াগাছি ইউনিয়নের দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, হুমায়ুন কবীর, দমদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সহ অতিথিবৃন্দ…
  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ