মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুরে থেমে নেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেন হুহু করে বাড়ছে।গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সদর উপজেলায় ২,গাংনী উপজেলায় ১ এবং মুজিবনগর উপজেলায় ১ জন ।সোমবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৪ টি যার মধ্যে ৪টি করোনা ভাইরাস পজিটিভ বাকী ১৫টি করোনা ভাইরাস নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার ৮৭টি রিপোর্টের মধ্যে ১০৮ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ৬৩ জন এবং মৃত্যুবরন করেছেন ৬জন।১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


