সব
facebook apsnews24.com
কোরবানির পশুর হাট ও ঈদে যাত্রী চলাচল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত - APSNews24.Com

কোরবানির পশুর হাট ও ঈদে যাত্রী চলাচল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

কোরবানির পশুর হাট ও ঈদে যাত্রী চলাচল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদকঃ সামনের ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও দেশে যাত্রী পরিবহন নিয়ে সিদ্ধান্ত জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে ঢাকা শহরে কোনো কোরবানির পশুর হাট বসবে না। এবার পশুর হাট ঢাকা শহরের বাইরে বসবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঈদ-উল আযহা উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে সভায় এসব জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আইজিপি বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বাইরে পশুর হাট বসানোর জন্য এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য একটি গাইড লাইন তৈরি করছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। কোরবানির পশুর জন্য অনলাইন কেনাকাটার ওপর জোর দিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তাঘাটের ওপর পশুর হাট দেওয়া যাবে না। পশুর ট্রাক কোন হাটে যাবে তা ওই ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকবে। এ ছাড়া পশুর ট্রাক বা পশুবাহী কোনো গাড়ি কোথাও থামানো যাবে না। নদীপথে পশুবাহী ট্রলার যাতে অতিরিক্ত বোঝাই না হয় সে ব্যাপারে কোস্টগার্ড ও নৌ-পুলিশ লক্ষ্য রাখবে। এতে বলা হয়, ঈদে নদীপথে ফেরি, লঞ্চ ও জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। কেউ তা করলে কোস্টগার্ড ও নৌ-পুলিশ ব্যবস্থা নেবে।’
  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ