সব
facebook apsnews24.com
গৌরনদীতে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে চাঁদা আদায়, বখাটে গ্রেপ্তার - APSNews24.Com

গৌরনদীতে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে চাঁদা আদায়, বখাটে গ্রেপ্তার

গৌরনদীতে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে চাঁদা আদায়, বখাটে গ্রেপ্তার

বরিশাল ব্যুরোঃ বরিশালের গৌরনদীতে এক কিশোরীর সঙ্গে প্রেমের অভিনয় করে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে জিম্মি করে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রেমিক মাহাদী হাসান (২০)।

এ ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে গত শনিবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় আইসিটি আইনে আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল রোববার আসামি বখাটে মাহাদীকে গ্রেপ্তার করেছে। এজাহারে বাদি উল্লেখ করে, গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে মাহাদী হাসান (২০) আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলো। সে বিভিন্ন সময় আমাকে একটি চায়নিজ রেস্তরায় নিয়ে যায় এবং খাওয়া দাওয়া করান। এক পর্যায়ে রেস্তরার কেবিনের মধ্যে আমার শরীরে বিভিন্ন অংশের ছবি ভিডিও তার মুঠোফোনে ধারন করে। ওই ভিডিও ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করলে ইজ্জতের ভয়ে স্কুল ছাত্রী গোপনে তাকে ২০ হাজার টাকা পরিশোধ করে।

সর্বশেষ গত ৭ জুলাই বখাটে মাহাদী পুনরায় তার কাছে ২০ হাজার টাকা দাবি করে। ওই টাকা দিতে অম্বীকার করায় মাহাদী ফোন দিয়ে জানান, ওই ভিডিও একটি ফেইসবুক মেসেঞ্জারে রাখা হয়েছে টাকা না দিলে তা মুহুর্তেই ছড়িয়ে দেয়া হবে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, এ ঘটনায় শনিবার গভীর রাতে স্কুল ছাত্রী বাদি হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি মাহাদী হাসানকে গতকাল রোববার গ্রেপ্তার করে তার কাছ থেকে মুঠোফোনে ধারনকৃত ভিডিও উদ্ধার ও মুঠোফোন জব্দ করা হয়েছে।’

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ