সব
facebook apsnews24.com
ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার - APSNews24.Com

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ওরফে সোহেল (১৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৮)। স্থানীয় পারগোপালপুর গ্রামের মনোহরপুর ব্রিজ এলাকায় ঝালকাঠি টু পিরোজপুর সড়কের ওপর থেকে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করে ১৯৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির অন্তত ৪ হাজার টাকা।
ওই উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে মেহেদী হাসান একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
তাকে ইয়াবা সমেত গ্রেপ্তারের বিষয়টি রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এক ইমেল বার্তায় নিশ্চিত করের বরিশাল র‌্যাব অফিস।
র‌্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম ওই উপজেলা ডিউটিকালীন জানতে পারে পারগোপালপুর গ্রামের মনোহরপুর ব্রিজ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে। কিছুক্ষণ পরে র‌্যাবের গাড়িটি সেখানে পৌঁছালে দুর থেকে দেখতে পেয়ে মেহেদী হাসান ওরফে সোহেল নামের ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টার করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করে তার কাছে ইয়াবা রক্ষিত আছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- এসময় যুবকের শরীরে তল্লাশি চালিয়ে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা পাওয়া যায়।
এই ঘটনায় র‌্যাব-৮’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ঝালকাঠি রাজপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।’
  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ