সব
facebook apsnews24.com
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না - APSNews24.Com

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। এজন্য আজ রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা বনানী, মহাখালীসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন, অপসারণ প্রকল্পের (ক) দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য (টাই-ইন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যে কারণে

আজ রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা শহীদ তাজউদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকার শিল্প, বাণিজ্যিক, সিএনজিও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের ভোগান্তির জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ