সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে বহিস্কৃত ডিলার জাহেদুলকে পুনঃবহালের পায়তাররা - APSNews24.Com

সুন্দরগঞ্জে বহিস্কৃত ডিলার জাহেদুলকে পুনঃবহালের পায়তাররা

সুন্দরগঞ্জে বহিস্কৃত ডিলার জাহেদুলকে পুনঃবহালের পায়তাররা

নিউজ,আলাউদ্দিন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় রেশন কার্ডের অনিয়মের দায়ে বহিষ্কৃত ডিলার জাহেদুল ইসলামের ডিলারশীপ পুনঃ বহালের পায়তারা চলছে।
জানা গেছে, ১৫নং কাপাসিয়া ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার জাহেদুল ইসলামের বিরুদ্ধে চলতি বছরের ১৪ মে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রক্রিয়া শুরু করে। এরই মধ্যে ওই ইউনিয়নের ৬নং ভাটি কাপাসিয়া ওয়ার্ডের ৩ জন সুবিধাবঞ্চিত কার্ডধারী ডিলার জাহেদুলের অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত অভিযোগ করে। ১৫ দিনের তদন্ত চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় জাহেদুল উল্লেখিত অভিযোগকারীদের ম্যানেজ করে ফেলে। যার কারণে পরবর্তীতে অভিযোগকারীরা অভিযোগ উড্রো করতে চাইলে প্রশাসন তা প্রত্যাখান করে। তদন্ত কমিটি তদন্ত শেষে করে প্রতিবেদন জেলা ফুড অফিসে পাঠান। এরই আলোকে জেলা ফুড অফিস তদন্ত কমিটি গঠন করে পুনরায় তদন্ত করেন। এতেও অনিয়ম প্রমাণিত হলে চলতি মাসের ৩ জুলাই জাহেদুলের ডিলারশীপ বাতিল করেন প্রশাসন। উপায়ন্তর না পেয়ে ৮ জুলাই ডিলার জাহেদুল তার দুর্নীতি ও অনিয়ম প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্নীতিবাজ জাহেদুল তার ডিলারশীপ পুনঃ বহালের জন্য উর্ধতন মহলের নিকট দৌড়ঝাপ করছেন। এমতাবস্থায় এসব দুর্নীতি ও অনিয়ম করার পরও জাহেদুলকে ডিলারশীপ ফেরত দেয়া হলে জনমনে নানা প্রশ্ন দেখা দেবে। পাশাপাশি প্রশাসনের প্রতি জনসাধারণের মনে অনাস্থা ও ঘৃণা জন্মাবে। এখনও যেহেতু ৯৬ জন কার্ডধারীর চাল প্রশাসনের হেফাজতে আছে। তাদের কোন স্পষ্ট নাম ও ঠিকানা নেই। একারনে স্থানীয় সুধীজন ও ভুক্তভোগী পরিবারগুলো জাহেদুলের ডিলারশীপ বাতিল বহাল রেখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। ডিলার জাহেদুল ইসলাম ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

  • 41
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ